কলকাতা, ৩০ আগস্ট (হি. স. ) : কলকাতা পুরসভার মাসিক অধিবেশনের শুরুতেই বিরোধী দল তথা বিজেপি, বাম ও কংগ্রেস একযোগে সরব হয়। কেন্দ্রীয় পুরভবনে সূচনা পর্বে এই ঘটনায় হতচকিত পুর প্রশাসন। যদিও এ নিয়ে কোনওরকম বাধা দেয়নি পুর কর্তৃপক্ষ। মেয়র ফিরহাদ হাকিম এর ঘরের সামনে অনায়াসে পৌঁছে যায় বাম-কংগ্রেস ও বিজেপির মিলিত মিছিল। কাউন্সিলর ক্লাবের মূল ফটক থেকে বেরিয়ে টহল দেয় তারা। মুখে স্লোগান ও বুকে তাদের ছিল প্ল্যাকার্ড। বেশ কিছুক্ষণ চলে তাদের বিক্ষোভ কর্মসূচি। অবিলম্বে আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এর রহস্যমৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে দোষীদের কঠোর সাজা দাবি করা হয়েছে। প্রকৃত ঘটনা তুলে ধরা ও জনসমক্ষে প্রকাশ করার জন্য আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, দুপুর দুটো নাগাদ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অধিবেশন শুরু হয়েছে। বিরোধীদের গোলমাল এর পরিপ্রেক্ষিতে একঘন্টা পর্যন্ত চলে কাজকর্ম। প্রসঙ্গত চেয়ারপার্সন মালা রায় অনুপস্থিত থাকায় আজকের অধিবেশনে ওই গুরুদায়িত্ব পালন করেন কাউন্সিলর অরূপ চক্রবর্তী।

আর জি কর ইস্যুতে হট্টগোল বিরোধীদের পুরভবনেই
Releated Posts
২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…
নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…
অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক
অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…
কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের
তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…


















