News Flash

  • Home
  • দেশ
  • আর জি কর ইস্যুতে হট্টগোল বিরোধীদের পুরভবনেই
Image

আর জি কর ইস্যুতে হট্টগোল বিরোধীদের পুরভবনেই

কলকাতা, ৩০ আগস্ট (হি. স. )  : কলকাতা পুরসভার মাসিক অধিবেশনের শুরুতেই বিরোধী দল তথা বিজেপি, বাম ও কংগ্রেস একযোগে সরব হয়। কেন্দ্রীয় পুরভবনে সূচনা পর্বে এই ঘটনায় হতচকিত পুর প্রশাসন। যদিও এ নিয়ে কোনওরকম বাধা দেয়নি পুর কর্তৃপক্ষ। মেয়র ফিরহাদ হাকিম এর ঘরের সামনে অনায়াসে পৌঁছে যায় বাম-কংগ্রেস ও বিজেপির মিলিত মিছিল। কাউন্সিলর ক্লাবের মূল ফটক থেকে বেরিয়ে টহল দেয় তারা। মুখে স্লোগান ও বুকে তাদের ছিল প্ল্যাকার্ড। বেশ কিছুক্ষণ চলে তাদের বিক্ষোভ কর্মসূচি। অবিলম্বে আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এর রহস্যমৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে দোষীদের কঠোর সাজা দাবি করা হয়েছে। প্রকৃত ঘটনা তুলে ধরা ও জনসমক্ষে প্রকাশ করার জন্য আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, দুপুর দুটো নাগাদ পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী অধিবেশন শুরু হয়েছে। বিরোধীদের গোলমাল এর পরিপ্রেক্ষিতে একঘন্টা পর্যন্ত চলে কাজকর্ম। প্রসঙ্গত চেয়ারপার্সন মালা রায় অনুপস্থিত থাকায় আজকের অধিবেশনে ওই গুরুদায়িত্ব পালন করেন কাউন্সিলর অরূপ চক্রবর্তী।

Releated Posts

‘বন্দে মাতরম’-এর প্রতি চরম অসম্মান: কংগ্রেসকে ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ৮০তম স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময় কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Aug 15, 2026

পিএমআইএস-এর ৮৬ জন ইন্টার্নের সঙ্গে কথা বললেন নির্মলা সীতারামন, একাধিক ইন্টার্ন পেলেন স্থায়ী চাকরির প্রস্তাব

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম-এর ২৪টি সহযোগী সংস্থার ৮৬ জন ইন্টার্নের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের কর্মজীবনের…

ByByNews Desk Aug 15, 2026

বিশ্বজুড়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান

সুভা, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও হাইকমিশনে…

ByByNews Desk Aug 15, 2026

নেপাল সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন ও মৌলবাদ ছড়ানোর অভিযোগ, সতর্ক ভারতীয় নিরাপত্তা সংস্থা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে নেপালের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জনসংখ্যাগত পরিবর্তন ও মৌলবাদ ছড়ানোর…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top