News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর-এর মর্গে ’২১-এর আগের বেওয়ারিশ মৃতদেহের হিসাব মিলছে না
Image

আর জি কর-এর মর্গে ’২১-এর আগের বেওয়ারিশ মৃতদেহের হিসাব মিলছে না

কলকাতা, ৩০ আগস্ট (হি.স.): আর জি কর হাসপাতালের মর্গে ২০২১-এর আগের বেওয়ারিশ মৃতদেহের হিসাব শুক্রবারও পেলেন না সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা। 

সিবিআইয়ের অভিযোগ, তাঁরা ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই সংক্রান্ত হিসেবের রিপোর্ট হাসপাতালের তরফ থেকে পেয়েছেন।  তবে ২০২১-এর আগের কোনও বেওয়ারিশ দেহের হিসেব নেই হাসপাতালে কাছে। ২০২১-এর আগের পরিচয়হীন মৃতদেহের তালিকা এখনও সিবিআই-কে দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ ৷

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুর্নীতি হচ্ছে বলে ২০২৩ সাল থেকে সরকারের বিভিন্ন দফতরকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। আদালতের নির্দেশে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিবিআই।

এই ঘটনার নানা সূত্র পেতে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা। বৃহস্পতিবার তাঁরা সরাসরি পৌঁছে যান হাসপাতালে। সেখানে প্রথমে তাঁরা পুলিশ মর্গ ভালোভাবে ঘুরে দেখেন। পরে হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন গোয়েন্দারা। পরে তাঁরা হাসপাতালের বেওয়ারিশ ও শনাক্ত না-হওয়া মৃতদেহগুলির একটি তালিকা চান হাসপাতালের কাছে।

সব ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছেন, তা জানার জন্য ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে দফায় দফায় কথা বলছেন গোয়েন্দারা। পাশাপাশি হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির সঙ্গেও নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা।

Releated Posts

ঘুষের মামলায় রেল আধিকারিককে গ্রেফতার সিবিআই-এর, উদ্ধার ৭৭ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ঘুষ নেওয়ার অভিযোগে দক্ষিণ-পূর্ব মধ্য রেলের ভিলাইয়ে কর্মরত এক সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার…

ByByNews Desk Aug 15, 2026

দেশ রাজনৈতিক দলের নয়, ১৪৫ কোটি নাগরিকের: বাবা রামদেব

হরিদ্বার, ১৫ আগস্ট (আইএএনএস): ভারত কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা শুধু শাসক দলের দেশ নয়, এই দেশ ১৪৫…

ByByNews Desk Aug 15, 2026

বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে এগিয়ে চলার আহ্বান বিজেপি সভাপতি নিতিন নবীনের

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন…

ByByNews Desk Aug 15, 2026

সশস্ত্র নকশালবাদ দুর্বল হয়েছে, ‘মানসিক নকশালদের’ বিচ্ছিন্ন করতে হবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): সশস্ত্র নকশালবাদকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে ভারত সফল হয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top