News Flash

  • Home
  • দিনের খবর
  • চম্পই সোরেন যোগ দিলেন বিজেপিতে, স্বাগত জানালেন শিবরাজ ও হিমন্ত বিশ্বশর্মা
Image

চম্পই সোরেন যোগ দিলেন বিজেপিতে, স্বাগত জানালেন শিবরাজ ও হিমন্ত বিশ্বশর্মা

রাঁচি, ৩০ আগস্ট (হি.স.) : বিজেপিতে যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন জেএমএম নেতা চম্পই সোরেন। শুক্রবার রাঁচিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন চম্পই সোরেন। তাঁকে গেরুয়া পরিবারে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও ঝাড়খণ্ড বিজেপির সভাপতি বাবুলাল মারান্ডি।উল্লেখ্য, গত বুধবার ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার সমস্ত পদ এবং হেমন্ত সোরেন সরকারের মন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। জেএমএম সভাপতি শিবু সোরেনকে লেখা চিঠিতে তিনি জানান, দলের কাজের ধরন এবং নীতি তাঁকে দল ছাড়তে বাধ্য করেছে। হেমন্ত সোরেন সরকারের জলসম্পদ, উচ্চ শিক্ষা ও প্রযুক্তি শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন তিনি। শুক্রবার রামদাস সোরেন পূরণ করেছেন চম্পই সোরেনের খালি স্থান। রামদাম ঝাড়খণ্ডের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

Releated Posts

বর্ধমানে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এলাকায় উত্তেজনা

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারুগোপাল ভাকতকে পুলিশি কাজে বাধা…

ByByNews Desk Apr 27, 2026

রাজস্থানের বিধানসভায় আবারও বোমা হুমকি, তীব্র আতঙ্ক, জোরদার নিরাপত্তা তল্লাশি

জয়পুর, ২৭ এপ্রিল (আইএএনএস): রাজস্থানের বিধানসভায় সোমবার ফের বোমা হুমকির ইমেল আসায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব…

ByByNews Desk Apr 27, 2026

বঙ্গের দ্বিতীয় দফা ভোটের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের, ভোটার ভীতি বা বিস্ফোরণ ঘটনায় গাফিলতি হলে রেহাই নয় পুলিশের

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন…

ByByNews Desk Apr 26, 2026

ভারত-নিউজিল্যান্ড বাণিজ্য চুক্তির আগে আগ্রায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক, ‘ওয়ার্ল্ড ক্যাপিটাল অব ফুটওয়্যার’ ব্র্যান্ড চালু করলেন পীযূষ গোয়াল

নয়াদিল্লি/আগ্রা, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগে উত্তরপ্রদেশের আগ্রায় বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top