News Flash

  • Home
  • দিনের খবর
  • গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফুলবাড়িতে
Image

গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফুলবাড়িতে

জলপাইগুড়ি, ৩০ আগস্ট (হি. স.) :  জলপাইগুড়ির ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের  দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের নাম তপু রায় (১৮)।পারিবারিক সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে যায় তপু। এরপর এদিন সকালে পরিবারের সদস্যরা বাড়ির পেছনে একটি গাছে তপুর দেহ ঝুলতে দেখেন। তপু কেন এমন করল তা বুঝতে পারছে না পরিবারের সদস্যরা।  ঘটনার খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ঘুষের মামলায় রেল আধিকারিককে গ্রেফতার সিবিআই-এর, উদ্ধার ৭৭ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ঘুষ নেওয়ার অভিযোগে দক্ষিণ-পূর্ব মধ্য রেলের ভিলাইয়ে কর্মরত এক সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে গ্রেফতার…

ByByNews Desk Aug 15, 2026

দেশ রাজনৈতিক দলের নয়, ১৪৫ কোটি নাগরিকের: বাবা রামদেব

হরিদ্বার, ১৫ আগস্ট (আইএএনএস): ভারত কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা শুধু শাসক দলের দেশ নয়, এই দেশ ১৪৫…

ByByNews Desk Aug 15, 2026

বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে এগিয়ে চলার আহ্বান বিজেপি সভাপতি নিতিন নবীনের

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন…

ByByNews Desk Aug 15, 2026

সশস্ত্র নকশালবাদ দুর্বল হয়েছে, ‘মানসিক নকশালদের’ বিচ্ছিন্ন করতে হবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (আইএএনএস): সশস্ত্র নকশালবাদকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে ভারত সফল হয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top