কলকাতা, ৩০ আগস্ট (হি.স.): আর জি কর কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই-এর তদন্তের কাজে এগিয়ে চলেছে। ধাপে ধাপে জাল গুটিয়ে তুলতেই বরং আগ্রহী তাঁরা। দিল্লি থেকে আগত ওই প্রতিনিধি দলেই দুঁদে গোয়েন্দারা যে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সে যাই হোক, প্রাথমিকভাবে এই ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই ও অভিযোগের তির প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ এবং ওই দিন রাতে খুন হওয়া ইন্টার্ন-এর সঙ্গে ৮ আগস্ট রাতের ডিউটিতে থাকা তিলোত্তমার সহকর্মীদেরও ইতিমধ্যেই আদালতের নির্দেশে পলিগ্রাফ টেস্ট সম্পন্ন হয়েছে। চারতলায় এমার্জেন্সিতে ওই দিন রাতের ডিউটিতে থাকা ভারপ্রাপ্ত দুই নাইট গার্ডের পলিগ্রাফ টেস্ট করার আগেই বিধাননগরের সিজিও কমপ্লেক্সে দফায় দফায় জেরা করা হয়েছে। এরপর পলিগ্রাফ টেস্ট। এদিকে, ঘটনার পর ২০ দিন অতিক্রান্ত। প্রথম দিকে এই ঘটনায় কলকাতা পুলিশ তদন্তে নামে। এরপর কলকাতা উচ্চ আদালতের নির্দেশে সিবিআই-এর হাতে নৃশংস এই হত্যাকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ১৪ দিন ধরে চলছে জেরা পর্ব। ইতিমধ্যেই ১১০ ঘন্টা অতিবাহিত।

আর জি কর মামলা : দুই নাইটগার্ডের হবেও পলিগ্রাফ টেস্ট
Releated Posts
ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা
ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…
আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন
কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…
নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…
কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ
কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…


















