News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর মামলা : দুই নাইটগার্ডের হবেও পলিগ্রাফ টেস্ট
Image

আর জি কর মামলা : দুই নাইটগার্ডের হবেও পলিগ্রাফ টেস্ট

কলকাতা, ৩০ আগস্ট (হি.স.): আর জি কর কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই-এর তদন্তের কাজে এগিয়ে চলেছে। ধাপে ধাপে জাল গুটিয়ে তুলতেই বরং আগ্রহী তাঁরা। দিল্লি থেকে আগত ওই প্রতিনিধি দলেই দুঁদে গোয়েন্দারা যে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সে যাই হোক, প্রাথমিকভাবে এই ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই ও অভিযোগের তির প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ এবং ওই দিন রাতে খুন হওয়া ইন্টার্ন-এর সঙ্গে ৮ আগস্ট রাতের ডিউটিতে থাকা তিলোত্তমার সহকর্মীদেরও ইতিমধ্যেই আদালতের নির্দেশে পলিগ্রাফ টেস্ট সম্পন্ন হয়েছে। চারতলায় এমার্জেন্সিতে ওই দিন রাতের ডিউটিতে থাকা ভারপ্রাপ্ত দুই নাইট গার্ডের পলিগ্রাফ টেস্ট করার আগেই বিধাননগরের সিজিও কমপ্লেক্সে দফায় দফায় জেরা করা হয়েছে। এরপর পলিগ্রাফ টেস্ট। এদিকে, ঘটনার পর ২০ দিন অতিক্রান্ত। প্রথম দিকে এই ঘটনায় কলকাতা পুলিশ তদন্তে নামে। এরপর কলকাতা উচ্চ আদালতের নির্দেশে সিবিআই-এর হাতে নৃশংস এই হত্যাকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ১৪ দিন ধরে চলছে জেরা পর্ব। ইতিমধ্যেই ১১০ ঘন্টা অতিবাহিত।

Releated Posts

যুবকদের দেশগঠনে যুক্ত করার মোদির আহ্বানকে সমর্থন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়াদের, পেপার ফাঁস রুখতে কড়া পদক্ষেপের দাবি

রাঁচি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘যুবশক্তি’কে কাজে লাগিয়ে দেশগঠনের আহ্বানকে স্বাগত জানিয়েছেন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়ারা। একইসঙ্গে…

ByByNews Desk Aug 15, 2026

নাম বদল নয়, মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে কংগ্রেস: কেন্দ্রকে খাড়গের খোঁচা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): নাম পরিবর্তনের রাজনীতি না করে কংগ্রেস মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে বলে দাবি…

ByByNews Desk Aug 15, 2026

নেপালের সঙ্গে যোগাযোগ ও জ্বালানি সহযোগিতা আরও জোরদারের বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ১৫ আগস্ট (আইএএনএস): নেপাল ও ভারতের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হচ্ছে বলে জানালেন নেপালে নিযুক্ত ভারতের…

ByByNews Desk Aug 15, 2026

‘বড় স্বপ্ন উন্নতির গতি বাড়ায়’: উন্নয়ন ও শক্তি নিরাপত্তায় ভারতের রূপরেখা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): বড় স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষী জাতীয় লক্ষ্যই দেশের উন্নয়নের গতি বাড়ায় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top