নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর নেতা বিকাশ প্রভাকর হত্যা মামলায় শুক্রবার দেশের বিভিন্ন ঠিকানায় অভিযানে নেমেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শুক্রবার সকাল থেকে দিল্লি ও পঞ্জাবের বিভিন্ন স্থানে চলছে এই অভিযান।এছাড়াও জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের নেতাদের বিরুদ্ধে নকশাল মামলায় দেশের চারটি রাজ্যে তল্লাশি অভিযান চলছে। এনআইএ তদন্তে জানা গিয়েছে, বেশ কয়েকটি ফ্রন্টাল সংগঠন এবং ছাত্র শাখাগুলিকে ভারত সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালানোর অভিপ্রায়ে ক্যাডারদের অনুপ্রাণিত ও নিয়োগ এবং নকশাল মতাদর্শ প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে এই এজেন্ডাকে এগিয়ে নিতে সন্ত্রাস ও হিংসার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।

ভিএইচপি নেতা হত্যা মামলা : দিল্লি ও পঞ্জাব-সহ দেশের বিভিন্ন ঠিকানায় অভিযানে এনআইএ
Releated Posts
কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…
গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১
সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…
মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত
জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…
এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…


















