News Flash

  • Home
  • দেশ
  • বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট, পুরোদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ
Image

বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট, পুরোদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ

আহমেদাবাদ, ২৯ আগস্ট (হি.স.): একনাগাড়ে প্ৰবল বর্ষণে জনজীবন কার্যত বিপর্যস্ত গুজরাটের বিভিন্ন জেলায়। আহমেদাবাদ, মোরবি, ভদোদরায় বিস্তীর্ণ জনবসতিপূর্ণ এলাকা এই মুহূর্তে জলের তলায়। এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়ে দিয়েছে, গুজরাটে এখনই থাকবে না বৃষ্টি। আগামী কয়েকদিনও প্রবল বৃষ্টির দুর্যোগ চলবে গুজরাটের বিভিন্ন জেলায়। দুর্যোগ কবলিত গুজরাটে ত্রাণ ও উদ্ধারকাজও চলছে পুরোদমে।ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। সৌরাষ্ট্র কচ্ছ ও দক্ষিণ গুজরাটের সমস্ত জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গুজরাট ছাড়াও দেশের আরও কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সৌরাষ্ট্র ও কচ্ছ, ওডিশা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, উপকূল কর্ণাটক, কেরল ও মাহে, অন্ধ্রপ্রদেশ উপকূল এবং ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

বিশ্বজুড়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, পতাকা উত্তোলনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান

সুভা, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও হাইকমিশনে…

ByByNews Desk Aug 15, 2026

নেপাল সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন ও মৌলবাদ ছড়ানোর অভিযোগ, সতর্ক ভারতীয় নিরাপত্তা সংস্থা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে নেপালের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জনসংখ্যাগত পরিবর্তন ও মৌলবাদ ছড়ানোর…

ByByNews Desk Aug 15, 2026

‘ভারত থামতে পারে না’, ২০৪৭-এর বিকশিত ভারত গড়তে আগামী ২৫ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ: মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত দেশের গতি থামানো বা…

ByByNews Desk Aug 15, 2026

আগামী এক বছরে ১ কোটি যুবক-যুবতীকে এআই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): আগামী এক বছরে দেশের ১ কোটি যুবক-যুবতীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top