আহমেদাবাদ, ২৯ আগস্ট (হি.স.): একনাগাড়ে প্ৰবল বর্ষণে জনজীবন কার্যত বিপর্যস্ত গুজরাটের বিভিন্ন জেলায়। আহমেদাবাদ, মোরবি, ভদোদরায় বিস্তীর্ণ জনবসতিপূর্ণ এলাকা এই মুহূর্তে জলের তলায়। এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়ে দিয়েছে, গুজরাটে এখনই থাকবে না বৃষ্টি। আগামী কয়েকদিনও প্রবল বৃষ্টির দুর্যোগ চলবে গুজরাটের বিভিন্ন জেলায়। দুর্যোগ কবলিত গুজরাটে ত্রাণ ও উদ্ধারকাজও চলছে পুরোদমে।ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। সৌরাষ্ট্র কচ্ছ ও দক্ষিণ গুজরাটের সমস্ত জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গুজরাট ছাড়াও দেশের আরও কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সৌরাষ্ট্র ও কচ্ছ, ওডিশা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, উপকূল কর্ণাটক, কেরল ও মাহে, অন্ধ্রপ্রদেশ উপকূল এবং ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট, পুরোদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ
Releated Posts
বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে
পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…
মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…
গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ
ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…
বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের
বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

















