News Flash

  • Home
  • দিনের খবর
  • বনধকে ‘কর্মনাশা’ বলে সভামঞ্চের ভাষণে চিহ্ণিত করলেন অভিষেক
Image

বনধকে ‘কর্মনাশা’ বলে সভামঞ্চের ভাষণে চিহ্ণিত করলেন অভিষেক

কলকাতা, ২৮ আগস্ট (হি.স.): “লাশের রাজনীতি দুর্ভাগ্যজনক, এই বনধ সর্বনাশা’’। বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকে এ কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “বিজেপির বনধকে কী করে প্রতিহত করতে হয়, জানি। যত তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, তত তৃণমূল শক্তিশালী হয়েছে। যাদের আমলে উন্নাও, হাথরস, কাঠুয়া হয়েছে, সেই বিজেপির কাছে কিছু শিখতে হবে না। 

অভিষেকের দাবি, বারং বার নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচন হোক বা পুরসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, বাংলার মানুষ তাদের গ্রহণ করেনি। তাই পরিস্থিতির সুযোগ নিয়ে এই মুহূর্তে বিজেপি বাংলাকে অশান্ত করে তুলছে বলে অভিযোগ করেন অভিষেক।

তাঁর মতে, এটা বাংলা, উত্তরপ্রদেশ বা বিহার নয়। এখানে মানুষ মাথা উঁচু করে, মুষ্টিবদ্ধ হাত তুলে, আশা-আকাঙ্খা নিয়ে রাজপথে নামতে পারেন। সিঙ্ঘু বর্ডারে কৃষক আন্দোলনের সময় যেমন সীমানায় পেরেক বসানো হয়েছিল, বাংলায় তা হয় না। তাই সেই বিজেপি-র ভাষণ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন অভিষেক।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top