আগরতলা, ২৬ আগস্ট।। জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আয়োজনে আগামী ২৯ আগস্ট একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ফুটবল টিম, আগরতলা প্রেস ক্লাবের ফুটবল টিমের সঙ্গে এই প্রীতি ফুটবল ম্যাচ ২৯ আগস্ট, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। আগরতলা প্রেসক্লাবের স্পোর্টস কমিটি আজ, সোমবার দুপুরে এক বৈঠকে মিলিত হয়ে আগরতলা প্রেসক্লাবের ফুটবল টিম প্রাথমিকভাবে গঠন করা হয়েছে। এরপরও প্রেসক্লাবের কোনও সদস্য-খেলোয়াড় এতে অংশ নিতে আগ্রহী হলে অবশ্যই স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে-র সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। প্রেসক্লাবের ফুটবল টিম: সন্তোষ গোপ (অধিনায়ক), মেঘধন দেব (সহ অধিনায়ক), অনির্বাণ দেব, প্রসেনজিৎ সাহা, সুব্রত দেবনাথ, সুমিত সিংহ, মিল্টন ধর, অনিমেষ শর্মা, অভিষেক দেববর্মা, অরিন্দম চক্রবর্তী, জাকির হোসেন, সুমন সাহা (গোলরক্ষক), অলক চৌধুরী, শান্তনু বণিক। কোচ – সুপ্রভাত দেবনাথ, ম্যানেজার – সিশান চক্রবর্তী। স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

জাতীয় ক্রীড়া দিবসে ক্রীড়া দপ্তর ও আগরতলা প্রেসক্লাবের প্রীতি ফুটবল
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















