News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় ক্রীড়া দিবসে ক্রীড়া দপ্তর ও আগরতলা প্রেসক্লাবের প্রীতি ফুটবল
Image

জাতীয় ক্রীড়া দিবসে ক্রীড়া দপ্তর ও আগরতলা প্রেসক্লাবের প্রীতি ফুটবল

আগরতলা, ২৬ আগস্ট।। জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আয়োজনে আগামী ২৯ আগস্ট একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ফুটবল টিম, আগরতলা প্রেস ক্লাবের ফুটবল টিমের সঙ্গে এই প্রীতি ফুটবল ম্যাচ ২৯ আগস্ট, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। আগরতলা প্রেসক্লাবের স্পোর্টস কমিটি আজ, সোমবার দুপুরে এক বৈঠকে মিলিত হয়ে আগরতলা প্রেসক্লাবের ফুটবল টিম প্রাথমিকভাবে গঠন করা হয়েছে। এরপরও প্রেসক্লাবের কোনও সদস্য-খেলোয়াড় এতে অংশ নিতে আগ্রহী হলে অবশ্যই স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে-র সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। প্রেসক্লাবের ফুটবল টিম:  সন্তোষ গোপ (অধিনায়ক), মেঘধন দেব (সহ অধিনায়ক), অনির্বাণ দেব, প্রসেনজিৎ সাহা, সুব্রত দেবনাথ, সুমিত সিংহ, মিল্টন ধর, অনিমেষ শর্মা, অভিষেক দেববর্মা, অরিন্দম চক্রবর্তী, জাকির হোসেন, সুমন সাহা  (গোলরক্ষক), অলক চৌধুরী, শান্তনু বণিক। কোচ – সুপ্রভাত দেবনাথ, ম্যানেজার – সিশান চক্রবর্তী। স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top