News Flash

  • Home
  • দিনের খবর
  • জন্মাষ্টমী উপলক্ষে মথুরায় কড়া নিরাপত্তার নির্দেশ যোগী আদিত্যনাথের
Image

জন্মাষ্টমী উপলক্ষে মথুরায় কড়া নিরাপত্তার নির্দেশ যোগী আদিত্যনাথের

লখনউ, ২৫ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যজুড়ে ব্যাপকভাবে জন্মাষ্টমী উদযাপনের কথা বলেন। পাশাপাশি মথুরায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার বলেন যে, মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি / শাহী ইদগাহ মসজিদ এলাকাটি অত্যন্ত সংবেদনশীল। এটা আইএসআই এবং অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনের নিশানাতেও আছে। এর নিরাপত্তার জন্য যথাযথ পুলিশি ব্যবস্থারও নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি বলেন, শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে সমস্যার সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখতে হবে। এছাড়াও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর জন্য আয়োজিত প্রতিটি অনুষ্ঠানে ভক্তদের আনুমানিক সংখ্যা পর্যালোচনা করে সেইমত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা করা উচিত বলেও তিনি জানান।  পাশাপাশি ইসকন মন্দিরগুলিতে অনুষ্ঠিত হতে চলা বড় অনুষ্ঠানগুলির জন্য ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথাও বলেছেন যোগী আদিত্যনাথ।

Releated Posts

পিচোরে ৫ কোটি টাকার স্বাস্থ্য ও বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন সিন্ধিয়ার, ১০০ শয্যার হাসপাতালের কাজও তুলে ধরলেন

গুনা, ৩১ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের পিচোরে সোমবার প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন…

ByByNews Desk Aug 31, 2026

রাজস্থানে বিজেপির টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ, দুই মণ্ডল সভাপতি-সহ একাধিক নেতার ইস্তফা

জয়পুর, ৩১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের আসন্ন পুরনিগম কাউন্সিলর নির্বাচনের আগে টিকিট বণ্টনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে অসন্তোষ প্রকাশ্যে…

ByByNews Desk Aug 31, 2026

‘রাস্তায় নামব’, ‘শুদ্ধিকরণ’ বিতর্কে বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন কে সি বেণুগোপাল

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভার পর অনুষ্ঠিত ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান নিয়ে মন্তব্যের জেরে…

ByByNews Desk Aug 31, 2026

কলকাতার শিয়ালদহ স্টেশনে খাবারের দোকানে আগুন, ব্যাপক আতঙ্ক

কলকাতা, ৩১ আগস্ট (আইএএনএস): কলকাতার ব্যস্ত শিয়ালদহ স্টেশন চত্বরে সোমবার সকালে একটি খাবারের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top