News Flash

  • Home
  • দিনের খবর
  • রবিবার সাতসকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই
Image

রবিবার সাতসকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই

কলকাতা, ২৫ আগস্ট (হি.স.): রবিবার সাতসকালে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে হাজির হয় সিবিআই। জানা যাচ্ছে, সকাল সাতটার কিছুটা আগেই তাঁরা সন্দীপ ঘোষের বাড়িতে যান। শেষমেশ প্রায় এক ঘণ্টারও বেশি সময় পরে তাঁর বাড়ির দরজা খোলা হয় বলে সূত্রের খবর।

জানা যাচ্ছে, প্রথমে তাঁর সাড়া না মেলায় সন্দীপের বাড়ির বাইরেই অপেক্ষা করতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। জানা গিয়েছে, রবিবার সকাল ৬.৪৫ মিনিট নাগাদ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেয় সিবিআই। প্রায় এক ঘণ্টারও বেশি সময় পর দরজা খোলা হয়। প্রসঙ্গত, তাঁকে একাধিকবার তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হয়েছে সিজিও কমপ্লেক্সে গিয়ে। এবার তাঁর বাড়ি এলেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। উল্লেখ্য, আদালতের নির্দেশে আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। এ ছাড়া, ওই হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে দিয়েছে আদালত। দু’টি মামলাতেই আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতশকাচের তলায় রয়েছেন সন্দীপ।

Releated Posts

পিচোরে ৫ কোটি টাকার স্বাস্থ্য ও বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন সিন্ধিয়ার, ১০০ শয্যার হাসপাতালের কাজও তুলে ধরলেন

গুনা, ৩১ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের পিচোরে সোমবার প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন…

ByByNews Desk Aug 31, 2026

রাজস্থানে বিজেপির টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ, দুই মণ্ডল সভাপতি-সহ একাধিক নেতার ইস্তফা

জয়পুর, ৩১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের আসন্ন পুরনিগম কাউন্সিলর নির্বাচনের আগে টিকিট বণ্টনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে অসন্তোষ প্রকাশ্যে…

ByByNews Desk Aug 31, 2026

‘রাস্তায় নামব’, ‘শুদ্ধিকরণ’ বিতর্কে বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন কে সি বেণুগোপাল

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভার পর অনুষ্ঠিত ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান নিয়ে মন্তব্যের জেরে…

ByByNews Desk Aug 31, 2026

কলকাতার শিয়ালদহ স্টেশনে খাবারের দোকানে আগুন, ব্যাপক আতঙ্ক

কলকাতা, ৩১ আগস্ট (আইএএনএস): কলকাতার ব্যস্ত শিয়ালদহ স্টেশন চত্বরে সোমবার সকালে একটি খাবারের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top