News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যার জেরে রাজ্য জুড়ে ১৬১০টি বাড়ি সম্পূর্ণ, ১৬৩৩টি মারাত্মকভাবে এবং ১৭০৪৬টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত, চব্বিশের মৃত্যু, আহত তিন, ক্ষতিপূরণ সমীক্ষা  
Image

বন্যার জেরে রাজ্য জুড়ে ১৬১০টি বাড়ি সম্পূর্ণ, ১৬৩৩টি মারাত্মকভাবে এবং ১৭০৪৬টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত, চব্বিশের মৃত্যু, আহত তিন, ক্ষতিপূরণ সমীক্ষা  

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে রাজ্যর একাধিক জায়গা ব্যাপক  ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত রাজ্য জুড়ে ১৬১০টি বাড়ি সম্পূর্ণ, ১৬৩৩টি মারাত্মকভাবে এবং ১৭০৪৬টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, টানা বর্ষণের জেরে ভূমি ধ্বসে ২৪ জনের মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন। প্রশাসনের তরফে ক্ষতিপূরণের সমীক্ষা করা হচ্ছে। রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের রিপোর্টে এমনটাই তথ্য পাওয়া গিয়েছে। 

রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের রিপোর্টে জানা গেছে,  প্রচন্ড বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার ১টি বাড়ি সম্পূর্ণ, ৬টি মারাত্মকভাবে এবং ৯১টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত  হয়েছে। ঊনকোটি জেলায় ৯টি মারাত্মকভাবে এবং ১১টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত  হয়েছে। এদিকে, ঊনকোটি জেলায় ভূমি ধ্বসে একজনের মৃত্যু হয়েছে। তেমনি, ধলাই জেলায় ৪৪৭টি বাড়ি সম্পূর্ণ, ৭৩৪টি মারাত্মকভাবে এবং ১৬০৪টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত  হয়েছে। 

তাছাড়া, সিপাহীজলা জেলার ৪৬টি বাড়ি সম্পূর্ণ, ৩৯৫টি মারাত্মকভাবে এবং ৮৬৬৯টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত  হয়েছে। ওই জেলায় ভূমি ধ্বসে তিনজনের মৃত্যু হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় ৯০৮টি বাড়ি সম্পূর্ণ, ৪০৯টি মারাত্মকভাবে এবং ৫৪৮১টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত  হয়েছে। ওই জেলায় ভূমি ধ্বসে দুইজনের মৃত্যু হয়েছে।

রিপোর্টে আরও জানা গিয়েছে, খোয়াই জেলায় ১টি বাড়ি সম্পূর্ণ এবং ৪টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত  হয়েছে। ওই জেলায় ভূমি ধ্বসে একজনের মৃত্যু ও একজন আহত হয়েছে।  গোমতী জেলায় ২২টি বাড়ি মারাত্মকভাবে এবং আংশিকভাবে ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই জেলায় ভূমি ধ্বসে দুইজনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলায়  সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ২০৭টি বাড়ি, মারাত্মকভাবে ৫৮টি বাড়ি এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৭৬টি বাড়ি। ওই জেলায় ভূমি ধ্বসে ১৫ জনের মৃত্যু এবং দুইজন আহত হয়েছেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top