News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে দপ্তরের পর্যালোচনা বৈঠক
Image

কল্যাণপুরে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে দপ্তরের পর্যালোচনা বৈঠক

কল্যাণপুর, ২৪ আগস্ট: সাম্প্রতিক বর্ষণ এবং বন্যা জনিত পরিস্থিতির কারণে কল্যানপুর কৃষি মহকুমার অন্তর্গত বিস্তীর্ণ এলাকা দারুন ভাবে প্রভাবিত হয়েছে এবং একটা বিরাট সংখ্যক কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই বিষয়কে মাথায় রেখে ইতিমধ্যে কল্যাণপুর কৃষি তত্ত্বাবধায়কের অন্তর্গত সবকটি এলাকাতেই দপ্তরের তরফ থেকে ক্ষতির প্রাথমিক অনুমান পর্ব নিরূপণ করা সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে সার্বিক রিপোর্ট পাঠানোর প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি অতি দ্রুততার সাথে কিভাবে আবার সংশ্লিষ্ট এলাকার কৃষিকে পুনরুজ্জীবিত করা যায় সেই লক্ষে দপ্তর কাজ করে চলেছে। আজ কল্যাণপুর কৃষি তত্ত্বাবধায়কের কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের স্থানীয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। কৃষি তত্ত্বাবধায়ক রূপক রায়ের পৌরহীত্যে অনুষ্ঠিত এই বৈঠকে কল্যাণপুর কৃষি মহকুমার অন্তর্গত প্রত্যেকটা কৃষি সেক্টরের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত থেকে নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। 

এই বৈঠক এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে রূপক রায় দাবি করেন প্রথম থেকেই দপ্তরের কর্মীরা ময়দানে রয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে রূপক বাবুর বক্তব্য হচ্ছে গোটা কল্যাণপুর কৃষি মহকুমাতে ২৯৫০ জন ধান চাষী (১৭২৬ হেক্টর জমি) এবং ২০৫০ জন সবজি চাষী (৪৭৫ হেক্টর) ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি শ্রী রায় দাবি করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আগামী দিনে যেই নির্দেশ আসবে, সেই নির্দেশ মোতাবেক ক্ষতিগ্রস্ত কৃষক থেকে শুরু করে এলাকার কৃষিকে পুনরুজ্জীবিত করার জন্য দপ্তরের সকল স্তরের কর্মীরা ময়দানে থাকবে।

Releated Posts

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top