News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বন্যা ত্রাণে গতি এসেছে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান প্রদান
Image

মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বন্যা ত্রাণে গতি এসেছে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান প্রদান

আগরতলা, ২৪ আগস্ট: বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে বন্যা ত্রাণে গতি আসছে। মানবিক মুখ নিয়ে এগিয়ে আসছেন সহৃদয় ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন স্বশাসিত সংস্থা, সামাজিক সংস্থা ও সংগঠন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, আজ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন (টিসিএ) এবং জি গ্রুপ এর পক্ষ থেকে যথাক্রমে ১০,০০,০০০ টাকা  ও ২,০০,০০০ টাকা অনুদান প্রদান করা হয়।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে সৃষ্ট বন্যা পরিস্থিতির দ্রুত নিরসনে সচেষ্ট রয়েছে সকল অংশের নাগরিকগন। কায়িক শ্রমের পাশাপাশি আর্থিক সহায়তায় এগিয়ে এসেছে বহু সংস্থা। আজ ত্রিপুরা ব্রিক ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন, এএস সিকিউরিটি প্রাইভেট সার্ভিস এবং ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হাসপাতাল থেকে যথাক্রমে ৫,০০০০০ টাকা, ২৫,০০১ টাকা ও ৫১,০০০ টাকা অনুদান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রদান করা হয়। আর এই মানবিক উদ্যোগের জন্য তাদের সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

ReplyForwardAdd reaction

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top