News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রতিবেশীরা সুরক্ষিত থাকলেই আমরা শান্তিতে থাকতে পারব, ডুম্বুরের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা হয়েছে অভিযোগের খন্ডন করেন বিদ্যুৎ মন্ত্রী
Image

প্রতিবেশীরা সুরক্ষিত থাকলেই আমরা শান্তিতে থাকতে পারব, ডুম্বুরের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা হয়েছে অভিযোগের খন্ডন করেন বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২৪ আগস্ট : প্রতিবেশীরা সুরক্ষিত থাকলেই আমরা শান্তিতে থাকতে পারব। ডুম্বুরের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা হয়েছে অভিযোগের খন্ডন করে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এইভাবেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধুর্য তুলে ধরেন। তাঁর দাবি, ডুম্বুরের বাঁধ খোলা হয়নি। জলস্তর বৃদ্ধিতে বাঁধের গেইট নিজে থেকেই জল ছাড়তে শুরু করবে। তেমনি, ধারণ ক্ষমতায় জলস্তর নেমে গেলে বাঁধের গেইট দিয়ে জল ছাড়া বন্ধ হয়ে যাবে। 

শুক্রবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী ভারতের সাথে বাংলাদেশের মধুর সম্পর্কের তাত্পর্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, জ্ঞানত ভারত কখনোই বাংলাদেশের ক্ষতি হোক চাইবে না। প্রকৃতির মর্জির উপর কারোর হাত নেই। ফলে, বাংলাদেশে বন্যার জন্য ভারতকে দায়ী করা উচিত হচ্ছে না। 

তাঁর দাবি, ত্রিপুরায় ডুম্বুরের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সঠিক নয় এবং সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ, ওই বাঁধ খুলে দেওয়া হলে সবচেয়ে বেশি ত্রিপুরার ক্ষতি হতো। তিনি জোর গলায় বলে, সর্বকালের রেকর্ড ছাপিয়ে এবার ত্রিপুরায় বৃষ্টিপাত হয়েছে। কিন্তু, ডুম্বুরের বাঁধ খুলে দেওয়া হয়নি। 

তাঁর কথায়, ডুম্বুরের বাঁধে ধারণ ক্ষমতা ৯৪ মিটার। জলস্তর ওই উচ্চতা অতিক্রম করলেই বাঁধের গেইট নিজে থেকেই জল ছাড়তে শুরু করবে। পুণরায় জলস্তর ধারণ ক্ষমতায় ফিরে আসলে জল ছাড়া বন্ধ হয়ে যাবে। কিন্তু, ডুম্বুরের বাঁধ নিয়ে গুজব ছড়ানো হয়েছে। মানুষও ওই গুজবে কান দিয়ে বিভ্রান্ত হয়েছেন। 

তিনি অত্যন্ত বিনয়ের সুরে বলেন, বাংলাদেশের ক্ষতি হোক ভারত কখনোই চাইবে না। তেমনি ভারত কখনোই বাংলাদেশের ক্ষতি করবে না। যদি সেই মানসিকতা আমাদের থাকতো, তাহলে বাংলাদেশে বিদ্যুতের ১৪০ কোটি টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হতো।  তাঁর কথায়, প্রতিবেশী দেশের সাথে ভারত বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। কারণ, প্রতিবেশীরা সুরক্ষিত থাকলেই আমরা শান্তিতে থাকতে পারব। 

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top