News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আরজি করকান্ডে ফটিকরায়ে স্ব-সহায়ক দলের মহিলাদের বিক্ষোভ
Image

আরজি করকান্ডে ফটিকরায়ে স্ব-সহায়ক দলের মহিলাদের বিক্ষোভ

আগরতলা, ২৪ আগস্ট: পশ্চিমবঙ্গের অরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা নিয়ে আন্দোলন আছড়ে পড়ছে এবারে শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলে। শনিবার ফটিকরায় বিধানসভার পূর্ব রাতাছড়া গ্রামপঞ্চায়েত এবং স্ব-সহায়ক দলের মহিলাদের দ্বারা সংগঠিত হয় বিক্ষোভ মিছিল। প্লে-কার্ড হাতে স্লোগানে সোচ্চার হয়ে রাস্তায় নেমে তীব্র আন্দোলন দেখালেন মহিলারা।

আরজিকর মেডিক্যাল কলেজের তরুনি চিকিৎসক মৌমিতা দেবনাথ হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত। শহর কেন্দ্রিক আন্দোলনের পাশাপাশি এবারে বিভিন্ন রাজ্যের গ্রামে গ্রামেও শুরু হয়েছে আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ কর্মসূচী। শনিবার এই ঘটনা নিয়ে যৌথভাবে আন্দোলনে নামতে দেখাগেলো ফটিকরায় বিধানসভাধীন পূর্ব রাতাছড়া গ্রামপঞ্চায়েত কর্তৃপক্ষ এবং স্থানীয় স্ব-সহায়ক দলের মহিলাদেরকে। এদিন তরুনী চিকিৎসকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার চেয়ে প্লে-কার্ড হাতে প্রতিবাদীদের গর্জমান মিছিল পরিক্রমা করে রাতাছড়া, পালবাজার সহ এলাকার বিভিন্ন পথ।

এদিনের মিছিল থেকে স্লোগান উঠে নারী ধর্ষণ বন্ধ করুন, সুস্থ্য সমাজ গড়ে তুলুন। ঘটনার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন আরো তেজী হবে বলে এদিন জানালেন আন্দোলনকারীরা। দেবনাথের ঘটনা নিয়ে দেশের বিভিন্ন শহরজুড়ে প্রতিদিনই চলছে আন্দোলন কর্মসূচী। এবারে ধিরে ধিরে বিভিন্ন গ্রামেও ছড়িয়ে পড়ছে এই ঘটনার আন্দোলনের ঢেউ। 

দোষীদের শাস্তির দাবীতে সোচ্চার হচ্ছেন প্রতিবাদীরা। সব আন্দোলনের পর ঘটনার মূল অপরাধীরা কবে শাস্তি পায় এটাই এখন দেখার।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top