শ্রীলঙ্কা বস্তি দুর্গত মানুষের পাশে বাম নেতৃত্বরা 

আগরতলা, ২৪ আগস্ট: আজ বন্যায় কবলিত দক্ষিণ চন্দ্রপুরে শ্রীলঙ্কা বস্তি পরিদশর্নে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, অন্যান্য বাম নেতৃত্বরা এবং রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইন্দ্রজিৎ পাল। 

এদিন বন্যা কবলিত এলাকায় জীবাণু ধ্বংস করার জন্য ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার পাশাপাশি চিকিৎসকের পরামর্শে ঔষধ বিলি করে বাম কর্মীরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার বলেন, ত্রিপুরা প্রাকৃতিক দূর্যোগের শিকার হয়েছে। প্রাকৃতিক দূর্যোগ যেকোনো সময় ঘটে পারে। তবে, রাজ্য সরকার এই দূর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আজ রাজ্য সরকারের তরফ থেকে সর্বদলীয় বৈঠকের আয়োজন ও করা হয়েছে। রাজ্য সরকার যথাসম্ভব এই দূর্যোগ মোকাবিলা করতে প্রয়োজনীয় ভূমিকা নিচ্ছে তা অস্বীকার করার নেই। কিন্তু তারপর ও রাজ্য সরকার তরফ থেকে দূর্গতদের চিকিৎসা ব্যবস্থায় প্রয়োজনীয় ভূমিকা নিতে হবে।