News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভূমিধ্বসে স্তব্ধ জাতীয় সড়ক, পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

ভূমিধ্বসে স্তব্ধ জাতীয় সড়ক, পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ আগস্ট: টানা কয়েকদিনের বর্ষণে আসাম আগরতলা জাতীয় সড়কের তেলিয়ামুড়া মহকুমা আঠারোমুড়া পাহাড়ের মুঙ্গিয়াকামি থানাধীন ৩৯ মাইল তুইকরমা এলাকায় পাহাড় ধসে পরে স্তব্ধ জাতীয় সড়ক। ঘটনাস্থল পরিদর্শন করেন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা।

টানা কয়েকদিনের দিনের বর্ষণে বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ৪৭ মাইল শিবমন্দির এলাকার জাতীয় সড়ক ফাটল ধরে। এরপর থেকে আসাম আগরতলা জাতীয় সড়কের যানবহন চলাচল প্রশাসনিকভাবে বন্ধ করে দেয়। যাতে কোন ধরনের দুর্ঘটনা না ঘটে।

শুক্রবার সন্ধ্যা নাগাদ অসাম আগরতলা জাতীয় সড়কের আঠারোমুড়া পাহাড়ের ৩৯ মাইল তুইকর্মা এলাকায় পাহাড় ভেঙ্গে রাস্তায় পড়ে। যার ফলে জাতীয় সড়ক স্তব্ধ হয়ে পরে। এদিকে মন্ত্রী বিকাশ দেববর্মা জাতীয় সড়কের এই রাস্তা ধরে ৪৭ মাইল এলাকা  শিব মন্দির এলাকায় রাস্তা ফাটল জায়গায় যাওয়ার  কিছুক্ষণ পূর্বে পাহাড় ভেঙ্গে জাতীয় সড়কের উপরে পড়ে। আটকে পড়ে যায় মন্ত্রীর বিকাশ দেববর্মা। জানা গিয়েছে, প্রশাসনিকভাবে দ্রুততায় মাটি সরানোর কাজে হাত দেওয়া হবে। এইদিনই তিনি টানা কয়েক দিনের বর্ষণে তুইকরমা স্কুলে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের সাথে কথা বলেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top