News Flash

  • Home
  • প্রধান খবর
  • যুবকের মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বসিরহাটে, নামলো ব়্যাফ ও কমব্যাট ফোর্স
Image

যুবকের মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বসিরহাটে, নামলো ব়্যাফ ও কমব্যাট ফোর্স

উত্তর ২৪ পরগনা, ২৩ আগস্ট (হি.স.): এক যুবকের মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় জরুরিকক্ষ। চিকিৎসক ও নার্স- সহ ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় ব়্যাফ ও কমব্যাট ফোর্স।

বাদুড়িয়ার নারকেলবেরিয়া গ্রামের বাসিন্দা বছর ৩৫ এর সামাদ মণ্ডলের হার্টের সমস্যা ছিল। অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় তাঁর ঠিক মতো চিকিৎসা হয়নি।

রোগীর পরিবারের লোকজন জানান, শুক্রবার সকালবেলা হাসপাতাল থেকে তাঁদের বাড়িতে ফোন যায়। জানানো হয় রোগীর অবস্থা খারাপ। দুপুর বারোটা নাগাদ মৃত্যু হয় সামাদের।

খবর গ্রামে পৌঁছতেই মানুষজন হাসপাতালে চলে আসেন। অভিযোগ, রোগীর দেহ বাইরে বের করে নিয়ে গিয়েই মেল ওয়ার্ডে ভাঙচুর শুরু করেন। কর্তব্যরত কর্মী ও চিকিৎসকদের কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়। তুমুল গন্ডগোলের মধ্যেই জরুরিকক্ষেও ভাঙচুর শুরু করে অন্য রোগীদের আত্মীয়রা।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top