News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি,মাথায় হাত কৃষকদের
Image

কুমারঘাটে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি,মাথায় হাত কৃষকদের

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৩ আগস্ট: কুমারঘাটে ভয়াবহ বন্যায়  সাধারণ মানুষের পাশাপাশি  ক্ষতিগ্রস্ত কৃষক। বর্তমানে সরকারি সহায়তার দাবি তুলেছেন ক্ষতিগ্রস্তরা। ভয়াবহ বন্যায় দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়েছে কুমারঘাটে।  ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক। কয়েকদিনের ভারী বর্ষণ ঊনকোটি জেলার ফটিকরায়ের বিভিন্ন এলাকায় বন্যার জলের তলায় চলে যায় সব্জি থেকে ধান ক্ষেত । মাথায় হাত পড়ে কৃষকদের।

প্রকৃতির হঠাৎ এই  রুদ্ররূপে বর্তমানে  শুধু দুর্গতদের আর্তনাদ। কুমারঘাট বিধানসভা এলাকার ইন্দিরা কলোনি, কৃষ্ণনগর, আসামবস্তি, রাতাছড়া সহ একাধিক অঞ্চলের মানুষ কৃষিকাজের উপরই নির্বাহ করেন তাদের জীবন জিবিকা। কিন্তু চলতি বন্যায় একেবারে মাথায় হাত পড়েছে সেইসব কৃষক পরিবারের।

বর্তমানে এলাকায় বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বহু অঞ্চলেই কৃষকদের ফসল এখনো রয়েগেছে জলের নিচে।  রাতাছড়া লামারগাও এলাকার কৃষক পিঙ্কু দাস জানিয়েছেন, এলাকার অধিকাংশ পরিবারই  কৃষির উপর নির্ভর। চলতি বন্যা সর্বনাশ করে দিয়েছে তাদের ফলানো বিভিন্ন ফসলে। তাই আগামীদিনে পরিবার নিয়ে খেয়ে বেঁচে থাকার বিষয় নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।   তাই অবিলম্বে সরকার সাহায্যের আবেদন জানিয়েছে এলাকার সাধারন কৃষক।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top