News Flash

  • Home
  • প্রধান খবর
  • আর জি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের ১৪ দিনের জেল হেফাজত
Image

আর জি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের ১৪ দিনের জেল হেফাজত

কলকাতা, ২৩ আগস্ট (হি.স.): আর জি করের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে সিবিআই হেফাজত শেষে শুক্রবার পেশ করা হয় শিয়ালদহ আদালতে। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, সিবিআই ফের তাকে নিজেদের হেফাজতে বা জেল হেফাজতে নেওয়ার আবেদন করেছিল।সেই প্রেক্ষিতে শিয়ালদহ আদালতের পক্ষ থেকে সঞ্জয় রায়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, মৃত চিকিত্‍সক-পড়ুয়ার ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, তাঁর মাথা, মুখ, ঠোঁট, চোখ, ঘাড়, হাত, যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে। অর্থাৎ পাশবিক অত্যাচার চালানো হয়েছিল তাঁর ওপর। শারীরিক এবং যৌন নির্যাতন করেছিল সঞ্জয় তা স্পষ্ট।  ঘনিষ্ঠ মহলে সিবিআই এও দাবি করেছে, ঘটনার বিবরণ দিতে গিয়ে কোনও রকম অনুশোচনা দেখা যায়নি সঞ্জয়ের চোখে-মুখে। অনায়াসে সে সব কিছু ব্যাখ্যা করেছে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top