News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবৈজ্ঞানিকভাবে  সেতু নির্মাণে ভাঙছে ধলাই নদী, অভিযোগ গ্রামবাসীর
Image

অবৈজ্ঞানিকভাবে  সেতু নির্মাণে ভাঙছে ধলাই নদী, অভিযোগ গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: গত তিনদিন আগে বন্যায় ধলাই নদীর ভাঙ্গনে দক্ষিন মানিক এরারপাড় বিস্তৃর্ন এলাকার বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে এরার পাড় এলাকার গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে দিয়ে রাত কাটাতে হচ্ছে।

গ্রামবাসীদের অভিযোগ, এনএইচআইডিসিএল- এর অধীনে সাউ কনস্ট্রাকশন ২০৮নং জাতীয় সড়কের ধলাই নদীর উপর পাকা সেতু অবৈজ্ঞানিকভাবে নির্মিত করার কাজের দরুন ধলাই নদীর ভাঙ্গন দেখা দিয়েছে। আগামী দিনগুলিতে আরো ভয়াবহ রূপ নিয়ে গ্রামটি নিশ্চিহ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

গ্রামবাসীরা জানান, ২০৮ নং জাতীয় সড়কের ধলাই নদীর উপর পাকা সেতু অবৈজ্ঞানিকভাবে নির্মান করার সময় ধলাই নদী একাংশ বাঁধ দিয়ে কাজ শুরু করা হয়। এলাকার অভিজ্ঞ ঠিকাদার সহ গ্রামবাসীরা সেতু নির্মাণকালে বাধা দেন। এবং লিখিত অভিযোগ জানান কমলপুর মহকুমা শাসক ও ধলাই জেলার ডিএম এর নিকট।

লাভের লাভ কিছু হয়নি। গ্রামবাসীরা ওই সময় আশ্বাস ছাড়া কিছুই পায়নি। কিন্তু, সাউ কনস্ট্রাকশন তার নির্মাণ কাজ চালিয়ে যান। আজ এরার পাড় গ্রামবাসীরা এর খেসারত দিচ্ছে। গত তিনদিন আগে বন্যায় এরার পাড় গ্রামবাসীদের বাড়ি ঘর, জমি, মূল্যবান গাছ সব নদী গর্ভে চলে গেছে। ফলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কারন, আবার যদি অতি ভারী বৃষ্টিপাত দেখা দিলে এরার পাড় ভয়াবহ রূপ ধারণ করার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top