News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত স্থায়ী শান্তির পক্ষে, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাসী : প্রধানমন্ত্রী
Image

ভারত স্থায়ী শান্তির পক্ষে, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাসী : প্রধানমন্ত্রী

ওয়ারশ, ২২ আগস্ট (হি.স.): ভারত স্থায়ী শান্তির পক্ষে, আলোচনা ও কূটনীতিতে বিশ্বাসী। ইউক্রেন সফরের আগে পোল্যান্ডে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার রাতে পোল্যান্ডের ওয়ারশে প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সহানুভূতি ভারতীয়দের অন্যতম পরিচয়। যখনই কোনও দেশে কোনও সমস্যা দেখা দেয়, ভারতই প্রথম দেশ যারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যখন কোভিড এসেছিল, ভারত বলেছিল প্রথমে মানবতা, ভারত অন্যান্য দেশের নাগরিকদের সাহায্য করে, ভারত বুদ্ধের পরম্পরায় বিশ্বাস করে, তাই যুদ্ধে নয়, ভারত শান্তিতে বিশ্বাস করে। ভারত এই অঞ্চলে শান্তির প্রবক্তা এবং এটা স্পষ্ট করে যে এখন যুদ্ধের সময় নয়। চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের একসঙ্গে থাকতে হবে…ভারত কূটনীতি ও সংলাপের ওপর জোর দেয়।”পোল্যান্ডে বসবাসরত প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আপনারা ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের সাহায্য করেছেন, আপনারা তাঁদের অনেক সাহায্য করেছেন…পোল্যান্ড সরকার ভারতীয় শিক্ষার্থীদের জন্য ভিসা নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। পোল্যান্ড আমাদের শিক্ষার্থীদের জন্য নিজেদের দরজা খুলে দিয়েছে। এখন আমি আপনাদের সবাইকে, পোল্যান্ড সরকার এবং জনগণকে, ১৪০ কোটি ভারতীয়দের পক্ষ থেকে অভিনন্দন জানাতে চাই। আমি আপনাদের সবাইকে প্রণাম জানাই।”

Releated Posts

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top