News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের মমতার পদত্যাগ চাইলেন সুকান্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি তীব্র আক্রমণ
Image

ফের মমতার পদত্যাগ চাইলেন সুকান্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি তীব্র আক্রমণ

কলকাতা, ২১ আগস্ট (হি.স.): আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবি জানালেন তিনি। বুধবার শ্যামবাজার মেট্রোর ১ নম্বর গেটে পশ্চিমবঙ্গ বিজেপির ধর্না-অবস্থান কর্মসূচি থেকে সুকান্ত মজুমদার বলেছেন, “সুপ্রিম কোর্টের গতকালের রায় এটাই দেখিয়ে দিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আদালতের আস্থা নেই এবং পুলিশ কমিশনারকে অবিলম্বে অপসারণ করা উচিত।”সুকান্ত মজুমদার আরও বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এতে দেখা যাচ্ছে, প্রশাসনের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও নিয়ন্ত্রণ নেই, তাই আমাদের দাবি তাঁর পদত্যাগ করা উচিত। আমরা আন্দোলন চালিয়ে যাব।”

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top