News Flash

  • Home
  • দিনের খবর
  • বদলাপুরের ঘটনায় পুণে-তে সুপ্রিয়ার নেতৃত্বে বিক্ষোভ, মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন
Image

বদলাপুরের ঘটনায় পুণে-তে সুপ্রিয়ার নেতৃত্বে বিক্ষোভ, মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন

পুণে, ২১ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের বদলাপুরে এক স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনায় বুধবার পুণে-তে বিক্ষোভ প্রদর্শন করলো এনসিপি (এসসিপি)। দলের সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে বিক্ষোভ দেখান নেতা ও কর্মীরা। মহিলাদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একনাথ শিন্ডে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান সুপ্রিয়া সুলে।এনসিপি (এসসিপি) সাংসদ সুপ্রিয়া সুলে বলেছেন, “মহারাষ্ট্রে অপরাধ বেড়েছে, এটা শুধু আমরাই বলছি না সরকারি তথ্যও তা উল্লেখ করেছে। সেটা পোর্শে মামলা হোক অথবা মাদক। মহারাষ্ট্রে মহিলাদের বিরুদ্ধে অপরাধ অনেক বেড়েছে, বদলাপুরের ঘটনাটি স্পর্শকাতর। যেভাবে উপেক্ষা করা হচ্ছে তা দুঃখজনক।”উল্লেখ্য, গত ১৩ আগস্ট বদলাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের কিন্ডারগার্ডেনের ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে স্কুলেরই এক সাফাইকর্মীর বিরুদ্ধে। নির্যাতিতা ছাত্রীর বয়স চার। স্কুলেরই শৌচালয়ে যৌন নিগ্রহ করা হয় বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় ছাত্রীর পরিবার। পরে তারা অভিযোগ করে, পুলিশ তাঁদের এফআইআর নেওয়ার ব্যাপারে গড়িমসি করছিল। ঘটনাটি প্রকাশ্যে আসার পরে মঙ্গলবারই প্রতিবাদে সরব হন স্কুলের অভিভাবকেরা।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top