News Flash

  • Home
  • দিনের খবর
  • পোল্যান্ড সফরের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী মোদী, যাবেন ইউক্রেনেও
Image

পোল্যান্ড সফরের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রী মোদী, যাবেন ইউক্রেনেও

নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.): পোল্যান্ড সফরের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোল্যান্ড সফর শেষে ইউক্রেনেও যাবেন মোদী। বুধবার সকালে বিশেষ বিমানে চেপে পোল্যান্ডের ওয়ারশ-এর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দু’দিনের সরকারি সফরে পোল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। গত ৪৫ বছরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর পোল্যান্ডে এটাই প্রথম সফর। পোল্যাড সফর শেষেই ইউক্রেনে যাবেন মোদী।পোল্যান্ড ও ইউক্রেনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “আমি পোল্যান্ড প্রজাতন্ত্র ও ইউক্রেনে সরকারি সফর শুরু করছি। আমাদের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে আমার পোল্যান্ড সফর। পোল্যান্ড মধ্য ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। গণতন্ত্র ও বহুত্ববাদের প্রতি আমাদের পারস্পরিক প্রতিশ্রুতি আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে।” প্রধানমন্ত্রী আরও জানান, “আমি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে ইউক্রেনেও সফর করব। এটি কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইউক্রেন সফর। আমি দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার এবং চলমান ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পরিপ্রেক্ষিতে দৃষ্টিভঙ্গি ভাগ করার বিষয়ে রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে কথা বলার অপেক্ষায় রয়েছি।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top