News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা শহর জলমগ্ন, নৌকা দিয়ে বাসভবন থেকে অফিসের উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রীর
Image

আগরতলা শহর জলমগ্ন, নৌকা দিয়ে বাসভবন থেকে অফিসের উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২১ আগস্ট: জলমগ্ন রাস্তায় নৌকা দিয়ে বাসভবন থেকে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এর আগে ত্রিপুরায় এভাবে বৃষ্টিপাত হয় নি। গত দুদিনে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ত্রাণ ও উদ্ধারকার্য নিয়োজিত রয়েছে ।রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারকে বন্যায় উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বন্যায় বাড়ি ঘর নষ্ট হওয়া ছাড়াও গবাদি পশু, রাস্তাঘাট, বিদ্যুৎ এবং কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।এনডিএফ, এাডিআরএফ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন জায়গায় জলবন্দি নাগরিকদের উদ্ধারকার্য পুরোদমে চালু রয়েছে। বিশেষ করে নদীর উপকূলবর্তী এলাকায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে তৎপরতার সাথে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

পাশাপাশি এদিন তিনি বলেন, প্রশাসন সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে, অযথা বিভ্রান্তি ও গুজবে কান না দেওয়ার জন্য আমি জনগণের প্রতি আবেদন জানিয়েছেন। উদ্ভুত এই পরিস্থিতিতে, রাজ্যের আপামর জনগণের কাছে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে ও প্রশাসনকে সাহায্য করতে সবিনয়ে অনুরোধ করেছেন তিনি।

Releated Posts

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top