News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যস্তরীয় স্কুল গেমসের জন্য জেলা দলগুলোর প্রস্তুতি তুঙ্গে
Image

রাজ্যস্তরীয় স্কুল গেমসের জন্য জেলা দলগুলোর প্রস্তুতি তুঙ্গে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জেলা দলগুলোর এখন প্রশিক্ষণের পালা। হাতে আর মাত্র সপ্তাহখানেক বাকি। দিনভর বৃষ্টি স্কুল পড়ুয়া খেলোয়ারদের প্রশিক্ষণ পর্বে কিছুটা বিঘ্ন ঘটাচ্ছে। যে মহকুমা গুলিতে রাজ্য স্কুল আসর বসবে সেখানকার অর্গানাইজিং কমিটির কর্মকর্তারা কিন্তু এখন জোর প্রস্তুতিতে রয়েছেন। আগামী ২৭ থেকে ২৯ আগস্ট রাজ্যভিত্তিক স্কুল আসর অনুষ্ঠিত হবে। বিশেষ করে ধলাই জেলার আমবাসাতে ব্যাডমিন্টন, বিলোনিয়াতে কাবাডি এবং এনএসআরসিসি-তে টেবিল টেনিসের রাজ্য আসর অনুষ্ঠিত হবে। এদিকে এই তিনটি ইভেন্টে ইতোমধ্যে সিলেকশন ট্রায়ালের মধ্য দিয়ে পশ্চিম জেলা দল গঠন করা হয়েছে। কাবাডি ইভেন্টে বালকদের বিভাগে রয়েছে আলামিন মিয়া, শুভজিৎ দেবনাথ, সাহিল কুমার, গৌরব পাল, অমিত দাস, জয় দেবনাথ, সায়ন সরকার ও বিশ্বনাথ সাহা। বালিকাদের বিভাগে: সহেলী ত্রিপুরা, পায়েল দাস, সোনিয়া পারভীন, শিবানী সরকার, অর্শিতা নমঃ, চামথাই দেববর্মা, নিশা দেববর্মা, মুক্তশ্রী দেববর্মা ও সুরভী সরকার। টেবিল টেনিস ইভেন্টে বালকদের বিভাগে রয়েছে: শুভ্রায়ু রায়, রিষান দাস, সৌভিক সিংহ, জিশাক দাস, দিগন্ত দেবনাথ, দেবার্ঘ আইচ, দেবার্পন কুন্ডু, শৈজাক দেববর্মা, স্বপ্নীল রায়, প্রমিশ দাস। বালিকাদের বিভাগে অঙ্গনা ব্যানার্জি, শবরী রায় বর্মন, স্নেহা সরকার, শ্রেয়সী রায়, এলিনা খান, অনামিকা দেবনাথ, জেনি রায়, নেহা দাস, এশা দে। ব্যাডমিন্টন ইভেন্টে বালক বিভাগে: মনীষ সূত্রধর, আয়ুস রায়, যীষ্ণু দেবনাথ, দেবপ্রিয় দেবনাথ, উজ্জয়ন্ত দে, এলেক্স দেববর্মা, প্রতীক দাস, স্বরূপ চক্রবর্তী, রুপম সিনহা, শতদ্রু বণিক। বালিকাদের বিভাগে অদ্রিজা দে, অঙ্কিতা ভৌমিক, নম্রতা কর্মকার, দীপশিখা দাস, রেশমিতা দাস, ইশা ভৌমিক ও অপ্সরা দাস। উল্লেখ্য ২৭ আগস্ট খেলোয়াড়রা প্রতিযোগিতার স্থলে রিপোর্ট করবে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top