টানা বৃষ্টিপাত, করবুকের রাস্তায় যানবাহন চলাচল বন্ধ

আগরতলা, ১৯ আগস্ট: টানা বৃষ্টিপাতে বৈরাগীর দোকান থেকে করবুক যাওয়ার রাস্তায় বড় একটি গাছ ভূপাতিত হয়েছে। তাতে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ইতিমধ্যেই উদ্ধার কাজে হাত লাগিয়েছে প্রশাসন।

আজ সকাল থেকে ত্রিপুরায় টানা বৃষ্টিপাত হচ্ছে। অবিরাম বর্ষনে বৈরাগীর দোকান থেকে করবুক যাওয়ার রাস্তায় বড় একটি গাছ ভূপাতিত হয়েছে।এদিকে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে করবুক মহকুমা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সদস্যরা ও বন দপ্তরের আধিকারিরা। দ্রুততার সহিত রাস্তা পরিষ্কার করা হচ্ছে।