মাদ্রিদ, ১৯ আগস্ট (হি.স.): লা লিগা শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা ভালো হল না কার্লো আনচেলত্তির দলের। উজ্জীবিত ফুটবল খেলে মায়োর্কা লিগ চ্যাম্পিয়নদের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল। প্রতিপক্ষের মাঠে রবিবার ১-১ গোলে ড্র করে তারা। রদ্রিগো সফরকারীদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন ভেদাত মুরিচি।গত সপ্তাহে আতালান্তাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে মরসুম শুরু করেছিল রিয়াল। সেদিন অভিষেকে গোল করে কিছুটা রাঙিয়েছিলেন কিলিয়ান এমবাপে। লা লিগার শুরতে তেমন কিছু করতে পারলেন এই ফরাসি তারকা। তাছাড়া এদিন জুড বেলিংহ্যামও কিছু করতে পারেননি। তাছাড়া এদিন পয়েন্ট হারানোর পাশাপাশি বড় ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ।লাল কার্ড দেখেছেন ফেরলঁদ মঁদি। ফলে পরের ম্যাচ রবিবার রয়াল ভাইয়াদলিদের বিপক্ষে এই ফরাসি ডিফেন্ডার খেলতে পারবেন না ।

লা লিগা : লিগ চ্যাম্পিয়নদের রুখে দিল মায়োর্কা
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















