নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডে ফের ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি-সহ দেশের অন্যান্য রাজ্যগুলিতেও। আইএমডি পূর্বাভাসে জানিয়েছে, ২০-২১ আগস্ট উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হবে।আইএমডি আরও জানিয়েছে, ঝাড়খণ্ডে ২০ আগস্টও ভারী বৃষ্টি হবে। পূর্ব উত্তর প্রদেশের বিভিন্ন অংশে আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টি প্রত্যাশিত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ২০ আগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরাখণ্ডে ফের ভারী বৃষ্টির সতর্কতা, বৃষ্টি-দুর্যোগ চলছে উত্তর-পূর্বাঞ্চলেও
Releated Posts
সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮
পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…
রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…


















