কলকাতা, ১৯ আগস্ট (হি.স.): আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মোট ৩৭ জন। এমনটাই জানা গিয়েছে লালবাজার সূত্রে। আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে গত ১৪ আগস্ট মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আর জি কর হাসপাতাল চত্বরে সেই কর্মসূচি চলাকালীন এক দল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর করা হয়। সেই ঘটনায় এখনও পর্যন্ত ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, নিজেদের দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আর জি করের জুনিয়র ডাক্তাররা। দিন দিন আরও জোরালো হচ্ছে তাঁদের আন্দোলন।

আর জি করে ভাঙচুরের দায়ে ধৃত বেড়ে ৩৭, আরও জোরালো হচ্ছে আন্দোলন
Releated Posts
নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…
অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…
সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮
পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…


















