News Flash

  • Home
  • দিনের খবর
  • পবিত্র অমরনাথ যাত্রার সমাপ্তি, ৫-লক্ষাধিক ভক্তের দর্শন সম্পন্ন
Image

পবিত্র অমরনাথ যাত্রার সমাপ্তি, ৫-লক্ষাধিক ভক্তের দর্শন সম্পন্ন

জম্মু, ১৯ আগস্ট (হি.স.): নির্বিঘ্নেই সম্পন্ন এই বছরের অমরনাথ যাত্রা। দক্ষিণ কাশ্মীরের শ্রী অমরনাথ গুহায় ভগবান শিবের পবিত্র ছড়ি মুবারক সোমবার সকালে পৌঁছনোর সঙ্গে সঙ্গে ৪৩ দিনের শ্রী অমরনাথ যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। পঞ্চতরণীতে রাত্রিবাসের পর মহন্ত দীপেন্দ্রগিরির নেতৃত্বে একদল সাধু এদিন সকালে পবিত্র ছড়ি মুবারক নিয়ে পৌঁছন। এই বছর ২৯ জুন থেকে অমরনাথ যাত্রার সূচনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫ লক্ষাধিক ভক্ত পবিত্র গুহা দর্শন করেন। ভক্তরা অনন্তনাগে দীর্ঘতম পাহেলগাঁও যাত্রাপথ অথবা গান্ডেরওয়ালের খাড়াই বালতাল হয়ে পবিত্র গুহায় পৌঁছন। সূর্যোদয়ের ঠিক আগে ছড়ি মুবারকের পবিত্র গুহায় প্রবেশ করানো হয়। এরপর শুরু হয় পুজো পাঠ।

Releated Posts

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top