News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে টিপিজেএ’র প্রদর্শনী পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Image

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে টিপিজেএ’র প্রদর্শনী পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ আগস্ট: প্রতি বছর ১৯ আগস্ট দিনটিকে গোটা পৃথিবী জুড়ে বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে পালন করা হয়। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবছরও আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে টেকনো ইন্ডিয়ার সহযোগিতায় এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। এদিন ফিতা কেটে ও ক্যামেরায় ছবি তুলে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা।

এদিন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যরা।

এদিন গোটা প্রদর্শনী ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী এবং পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিপিজেএ’র এধরণের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।মুখ্যমন্ত্রী তিনি বলেন, প্রদর্শনীর ছবি গুলি প্রশংসা যোগ্য। মুখ্যমন্ত্রী বিশ্ব আলোকচিত্র দিবসে এই কাজের সঙ্গে যুক্ত আলোকচিত্রীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। 

পাশাপাশি, প্রদর্শনীতে মুখ্যমন্ত্রী প্রয়াত আলোকচিত্রী দেবাশীষ বরুয়া ও সুশান্ত দাশের প্রতিকৃতিতে পুষ্পস্তাবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আগামী ২১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। প্রদর্শনীতে রাজ্যের চিত্র সাংবাদিকদের তোলা ‘অকালবোধন’ বিষয়ে ৭৬ টি ছবি প্রদর্শন করা হচ্ছে। 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top