News Flash

  • Home
  • দেশ
  • নিঃস্বার্থ ভাবে রক্ষা করার অঙ্গীকার, দেশজুড়ে রাখি বন্ধন উৎসবের প্রস্তুতি তুঙ্গে
Image

নিঃস্বার্থ ভাবে রক্ষা করার অঙ্গীকার, দেশজুড়ে রাখি বন্ধন উৎসবের প্রস্তুতি তুঙ্গে

কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): রাখি বন্ধন হিন্দুদের এক বিশেষ উৎসব যা শ্রাবণ মাসে পালিত হয়। রাখি বন্ধন একটি ধর্মনিরপেক্ষ উৎসব এবং এটি শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমা হিসাবে ভারতের বিভিন্ন অংশে জনপ্রিয়। এই রাখি বন্ধন উৎসব মূলত ভাই ও বোনের বন্ধন ও ভালবাসার সম্পর্ককে উৎসাহিত করার উৎসব। এই দিনটি একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন। এই দিন বোন বা দিদিরা তাদের ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে ভালবাসা জানায় এবং জীবনভর দাদা বা ভাইয়েরা তাদের নিঃস্বার্থ ভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়।রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। রবিবারই ভাই-দাদার জন্য রাখি কিনে ফেলেছেন বোনেরা। কলকাতায় এদিন সন্ধ্যায় বৃষ্টিকে উপেক্ষা করেই বোনেরা রাখি কেনেন। দেশের অন্যান্য প্রান্তেও রাখি কেনার ভিড় দেখা যায় অনেক দোকানে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top