News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খুমুলুঙে দু’দিনব্যাপী মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৬তম জন্মজয়ন্তী রাজ্যের উন্নয়নে জাতি-জনজাতি সহ সকলকে এগিয়ে আসতে হবে: মুখ্যমন্ত্রী
Image

খুমুলুঙে দু’দিনব্যাপী মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৬তম জন্মজয়ন্তী রাজ্যের উন্নয়নে জাতি-জনজাতি সহ সকলকে এগিয়ে আসতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: ইনটেক ত্রিপুরা চ্যাপ্টার এবং ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের যৌথ উদ্যোগে খুমুলুঙে আজ থেকে দু’দিনব্যাপী মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৬তম জন্মজয়ন্তী উদযাপনের সূচনা হয়েছে। এ উপলক্ষে আলোচনাচক্র ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আজ খুমুলুঙের নুয়াই অডিটোরিয়ামে দু’দিনব্যাপী মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।                                

  অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় রাজ্যে রাজ পরিবারকে সাধারণ জনগণের কাছ থেকে দূর করে রাখা হয়েছিল। মহারাজাদের জনকল্যাণমুখী কাজকর্মকে কখনও প্রচারের আলোতে নিয়ে আসা হয়নি। বর্তমান সরকার ২০১৮ সালে রাজ্যে ক্ষমতায় এসেই ত্রিপুরা বিমানবন্দরকে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের নামে নামকরণ করা হয়। তাছাড়া তাঁর জন্মদিনকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। কামান চৌমুহনীস্থিত জিরো আইল্যান্ডকে মহারাজা বীরবিক্রম চৌমুহনী হিসেবে নামাঙ্কিত ও মহারাজার মূর্তি স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে মহারাজার একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছে। যা বর্তমান সরকারের ত্রিপুরার রাজ পরিবারের প্রতি সদ ভাবনাকেই প্রকাশ করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, কাজের মাধ্যমেই সবার বিশ্বাস অর্জন করতে হয়। ত্রিপুরা রাজ্যের উন্নয়নে জাতি, জনজাতি, সকল ধর্ম, বর্ণ, রাজনৈতিক চিন্তাধারার মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই এই রাজ্য আগামীদিনে মডেল রাজ্য হিসেবে পরিগণিত হবে। তিনি বলেন, রাজ্যের উন্নয়নে কখনো রাজনীতি করা উচিৎ নয়। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য ত্রিপুরা রাজ্যের সামগ্রিক উন্নয়নের যে ধারা আমাদের কাছে অর্পিত করে গেছেন তা আমাদের সকলকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রাজ্যের জাতি ও জনজাতিদের উন্নয়নে বহুমুখী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, হীরা মডেলে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নতি হয়েছে।
                              অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের জীবন দর্শন ও কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে সাংসদ কৃতি দেবী দেববর্মণ বলেন, ত্রিপুরা রাজ পরিবারের সদস্যরা সর্বদাই রাজ্যের আপামর জনসাধারণের কল্যাণে কাজ করে গেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমডিসি প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মণ ত্রিপুরা বিমানবন্দরকে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে নামাঙ্কিত করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য রাজ্যের জনজাতিদের আইনানুগ জমির অধিকার, বিমানবন্দর স্থাপন, রাজ্যের শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। মহারাজার আধুনিক চিন্তাধারার ফলেই রাজ্য আজ অনেকটাই এগিয়ে।
                           অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ জমাতিয়া, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসেইন, মহারাজ কুমারী প্রজ্ঞা দেববর্মণ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ মহারাজা বীরবিক্রম কিশোরের জীবন দর্শন ও কর্মজীবন নিয়ে প্রদর্শিত চিত্র প্রদর্শনী এবং ট্র্যাডিশনাল ফুড স্টল উদ্বোধন করেন।

Releated Posts

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top