News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্বশুর বাড়িতে ধুন্ধুমার কান্ড, সংঘর্ষে আহত শ্বশুর, শাশুড়ি ও জামাই
Image

শ্বশুর বাড়িতে ধুন্ধুমার কান্ড, সংঘর্ষে আহত শ্বশুর, শাশুড়ি ও জামাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী ও সন্তানকে বাড়ি নিয়ে যেতে এসে ধুন্ধুমার কান্ড ঘটালো জামাই। শ্বশুর-শাশুড়িকে ছুরিকাঘাত করে পরে গণধোলাইয়ে বর্তমানে আশঙ্কাজনক অভিযুক্ত জামাতা। ঘটনা আমতলী থানাধীন বিবেকনগর এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, বাপন সাহার সাথে বিয়ে হয়েছিল আশীষ চক্রবর্ত্তীর মেয়ের। তাদের একটি ছয় মাসের ছেলে সন্তান রয়েছে। স্ত্রী পুত্রকে ফিরিয়ে নিয়ে যেতে বাপন প্রায়শই শ্বশুরবাড়িতে ঝামেলা বাধায় বলে অভিযোগ। রবিবারও এমন একটি ঘটনা ঘটে। স্ত্রী এবং পুত্রকে নিয়ে যেতে আসলে স্ত্রী যেতে না চাইলে বাপন তার শশুর ও শাশুড়িকে আঘাত করে বলে অভিযোগ। পরে এলাকাবাসীরা তাকে গণধোলাই দেয় বলে অভিযোগ। এতে গুরুতর আহত হয় বাপন।

অন্যদিকে বাপনের বোনের অভিযোগ, স্ত্রী পুত্রকে নিতে এলে তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে বেধড়ক মারধর করেছে। এতে গুরুতর আহত হয়েছে সে। অন্যদিকে বাপনের স্ত্রীর অভিযোগ বাপন প্রায়শই তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। সে নিজেও অসুস্থ। তাই সে সন্তান নিয়ে বাপনের সঙ্গে যেতে চায়না। এরই কারনে তার বাবা মা কে মারধর করেছে বাপন। ঘটনার খবর পেয়ে ছুটে এসেছে পুলিশ। বর্তমানে আহত তিন জনই হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 3, 2026

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪…

ByByReshmi Debnath May 3, 2026

বেকার সমস্যা, নিয়োগ বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব বিধায়ক গোপাল চন্দ্র রায়

 আগরতলা, ৩ মে: রাজ্যে ক্রমবর্ধমান বেকার সমস্যা, পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিল, নেশা কারবার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর…

ByByReshmi Debnath May 3, 2026

আগামীকাল ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা, চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতি

আগরতলা, ৩ মে: সোমবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top