ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাখাল শীল্ড নক আউট ফুটবলে আবারও চমক। এবার ব্লাডমাউথকে হারিয়ে পুলিশ রিক্রিয়েশন ক্লাব কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই, টানটান উত্তেজনা, আক্রমণ প্রতি আক্রমন, কার্ড দেখা – সবই ছিল রবিবাসরীয় ডার্বি ম্যাচে। শেষ পর্যন্ত বিক্রমের গোলে পুলিশ রিক্রিয়েশন ক্লাব কোয়ার্টার ফাইনালে পৌঁছোল। হেরে বিদায় ব্লাড মাউথ ক্লাবের। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত রাখাল শিল্ড মেমোরিয়াল ফুটবলে আজ উমাকান্ত মাঠে মুখোমুখি হয় পুলিশ রিক্রিয়েশন ক্লাব বনাম ব্লাডমাউথ ক্লাব। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শক্তিশালী ব্লাড মাউথকে ১-০ গোলে হারিয়ে দিলেন পুলিশ রিক্রিয়েশন ক্লাব। ম্যাচের দ্বিতীয় অর্ধে ৮৪ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন পুলিশ রিক্রিয়েশন এর বিক্রম কিশোর জমাতিয়া। অন্যদিকে আজকের ম্যাচের সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হয় প্রীতম হোসেন।

রাখাল শিন্ডে আবারও চমক, বিক্রমের গোলে ব্লাড মাউথ নকআউট : পুলিশ কো: ফাইনালে
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















