News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় ভুলন স্মৃতি  ফুটবল শুরু আজ 
Image

বিলোনিয়ায় ভুলন স্মৃতি  ফুটবল শুরু আজ 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা।আগামীকাল  সোমবার থেকে ভুলন মজুমদার স্মৃতি নক-আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।বিধায়িকা স্বপ্না মজুমদারের হাত ধরে সোমবার বিকেলে সুচনা হতে চলেছে এই ফুটবল টুর্নামেন্ট। মোট ২৮টি দল এই ফুটবল টুর্নামেন্টে অংশ গ্ৰহন করবে।রবিবার দুপুর তিনটা নাগাদ বিলোনিয়া বড়পাথরী সোনাপুর ব্লাড মাউথ ক্লাব ঘরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান ক্লাব সভাপতি। বিলোনিয়া শহরের ঐতিহ্যবাহী ব্লাড মাউথ ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ভুলন মজুমদার স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট।স্থানীয় বড়পাথরী দ্ধাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।২রা অক্টোবর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।ফাইনাল ম্যাচে অংশ গ্ৰহনকারী দলের মধ্যে চ্যাম্পিয়ন্স দলের হাতে সত্তর হাজার টাকা প্রাইজ মানি ও রানার্স দলের হাতে ৪০ হাজার টাকা প্রাইজ মানি সহ ট্রফি তুলে দেওয়া হবে।এই টুর্নামেন্ট ২০০৩ থেকে শুরু হয়। বিশ বছর ধরে এই টুর্নামেন্ট চলছে বড়পাথরী সোনাপুর ব্লাড মাউথ ক্লাবের উদ্যোগে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন ক্লাবের কর্মকর্তারা।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top