News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রয়াত শিক্ষক অভিজিত দে’র বাড়ি গিয়ে পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
Image

প্রয়াত শিক্ষক অভিজিত দে’র বাড়ি গিয়ে পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: রবিবার উদয়পুরের প্রয়াত শিক্ষক অভিজিত দে’র বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলে মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেন যে রাজ্য সরকার এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে যা যা করার সবকিছু করবে।

উল্লেখ্য, প্রয়াত অভিজিত দে একজন শিক্ষক এবং গোমতি জেলার উদয়পুরের বাসিন্দা। গত ১০ আগস্ট এক দুঃখজনক ঘটনায় প্রয়াত হন তিনি।  রবিবার অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় এবং অন্যান্যদের সাথে প্রয়াত অভিজিত দে’র বাড়িতে যান মুখ্যমন্ত্রী।

পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে প্রয়াত অভিজিত দে’র পরিবারের সদস্যদের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন যে রাজ্য সরকার এই ঘটনায় ন্যায়বিচার সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, এটা সত্যিই একটি দুঃখজনক ঘটনা। আমি ঘটনাটি সম্পর্কে অবহিত হওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আরক্ষা প্রশাসনকে নির্দেশ দিই। এই ধরনের ঘটনা কখনো গ্রহণযোগ্য ও কাম্য নয়। আইন তার নিজস্ব পথে চলবে। ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে। এটা সত্যিই একটি বেদনাদায়ক ঘটনা। এমন কিছু ঘটতে পারে আমরা ভাবতেই পারিনি। তদন্ত চলছে, দোষীদের কোন অবস্থায় নিষ্কৃতি দেওয়া হবে না। সরকার ন্যায়বিচার নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন সবকিছু করবে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top