News Flash

  • Home
  • খেলা
  • সৌদি প্রো লিগ: রোনাল্ডোর দলকে বিধ্বস্ত করে শিরোপা ঘরে তুলল আল হিলাল
Image

সৌদি প্রো লিগ: রোনাল্ডোর দলকে বিধ্বস্ত করে শিরোপা ঘরে তুলল আল হিলাল

রিয়াধ, ১৮ আগস্ট (হি.স.): গতবার সৌদি প্রো লিগে অপ্রতিরোধ্য ছিল আল হিলাল। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবারও তাই। এবার আল নাসরের হয়ে গোলের বন্যা বইয়ে দিয়েও শিরোপাহীন থাকলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নতুন মরসুমেও হিলালদের হারের স্বাদ দিতে ব্যর্থ হলেন রোনাল্ডো। সৌদি সুপার কাপে রোনাল্ডোর দলকে বিধ্বস্ত করে শিরোপা ঘরে তুলেছে আল হিলাল।

শনিবার সৌদি সুপার কাপে রোনালদোর দল আল নাসরকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আল হিলাল। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া আল নাসর দ্বিতীয়ার্ধে পাত্তাই পায়নি আল হিলার এর কাছে। হজম করে চার চারটি গোল। জোড়া গোল করেন আলেকজান্দার মিত্রোভিচ। এছাড়া সার্জ মিলানকোভিচ সাভিচ ও ম্যালকম একটি করে গোল করেন।

গতবারও ইত্তিহাদকে একই ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আল হিলাল। এবারও হল একই ব্যবধান জয়। এই নিয়ে পঞ্চমবারের মতো এই শিরোপাটি ঘরে তুলল আল হিলাল।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top