News Flash

  • Home
  • খেলা
  •  প্রচন্ড সমস্যার মুখে ত্রিপুরা স্পোর্টস স্কুল মাধ্যমের পরিবর্তন, বাংলা থেকে ইংরেজি

 প্রচন্ড সমস্যার মুখে ত্রিপুরা স্পোর্টস স্কুল মাধ্যমের পরিবর্তন, বাংলা থেকে ইংরেজি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলের ক্রমোন্নতি ঘটতে চলেছে। ঠিক এই মুহূর্তে তা যদিও ক্রীড়ার আঙ্গিনাই নয়।‌ আপগ্রেডেশন করা হচ্ছে শিক্ষার মাধ্যমকে। ছিল বাংলা। রূপান্তরিত করা হচ্ছে ইংরেজিতে। যত দ্রুত সম্ভব ত্রিপুরা স্পোর্টস স্কুলের পঠন পাঠনের তথা শিক্ষার মাধ্যম করা হচ্ছে ইংরেজিতে। যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ কর্তৃক স্বাক্ষরিত চিঠি চলে এসেছে। যার ফাইল নম্বর এফ.- ৬(২-১৫) – ডিওয়াইএএস/ ইএসটিটি/ ২০২৪। খুব ভালো উদ্যোগ। খেলোয়াররা সাফল্য অর্জন করলে তাদের অবশ্যই কথোপকথনের পাশাপাশি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যেও স্কুল শিক্ষার স্তর থেকে ইংরেজি মাধ্যম তুলনামূলক ভালো বলে বিবেচিত করা হয়। বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করে এযাবৎকাল পর্যন্ত অনেক ছাত্র-ছাত্রীরা জীবনে অনেক সাফল্য পেয়েছেন।‌ তারও কিন্তু অসংখ্য নজির রয়েছে। তবে এখানে প্রসঙ্গ এটা নয়। মুখ্যত, ত্রিপুরা স্পোর্টস স্কুলে বর্তমানে শিক্ষার পরিকাঠামো বিশেষ করে শিক্ষক-শিক্ষিকা হিসেবে কর্মরত যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে থেকে ইংরেজিতে পঠন পাঠন করাতে পারে এই সংখ্যাটা নেহাতই কম। এমন শিক্ষক-শিক্ষিকাদের যথেষ্ট পরিমাণে নিয়োগ আবশ্যক। বর্তমান সময়ে বাংলা মাধ্যমে পড়াশোনা করাতে গিয়েই স্পোর্টস স্কুলের ছাত্র-ছাত্রীদের নাভিশ্বাস। কেননা, বর্তমান পরিস্থিতিতে বেশ ক-জন প্রাইভেট টিউটরকে স্কুলের হোস্টেলে এসে প্রাইভেট কোচিংয়ের আদলে পড়াতে হচ্ছে। ব্যয় ভার বহন করতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের ঘর থেকে এনে। আগামী দিনে স্কুলটি ইংরেজি মাধ্যমে পরিবর্তিত হলে এই সমস্যা নিশ্চিতভাবেই আরও বৃহৎ আকার ধারণ করবে বলে অনুমেয়।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top