News Flash

  • Home
  • দেশ
  • আর জি ক‍র কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে বাঁকুড়ায় থানা ঘেরাও মহিলা মোর্চার
Image

আর জি ক‍র কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে বাঁকুড়ায় থানা ঘেরাও মহিলা মোর্চার

বাঁকুড়া, ১৭ আগস্ট (হি. স. ) : আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়ার উপর নারকীয় অত্যাচার ও খুনের ঘটনায় পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে শনিবার বাঁকুড়া সদর থানার সামনে বিক্ষোভ ও অবস্থান করেন বিজেপির মহিলা মোর্চা। এদিন বিকালে মহিলা মোর্চার পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়।মিছিল বাঁকুড়া থানায় উপস্থিত হয় ।জেলা মহিলা মোর্চার সভানেত্রী ববিতাব্যনার্জি বলেন আর জি করের ঘটনা কলঙ্ক জনক, এই ঘটনায় সারা রাজ্যের মানুষ দলমত নির্বিশেষে প্রতিবাদ করছেন ,তা দেখে তিনিও প্রতিবাদে নেমে কান্ডজ্ঞানহীন মন্তব্য করলেন, মৃত চিকিৎসক এর ফাঁসী চাই…একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি যে কাজ করছেন তা আমাদের কাছে লজ্জার।সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন একজন কান্ডজ্ঞানহীন মহিলা,একজন মহিলা চিকিৎসক জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মুখে একদল নরপিশাচ এর কবলে পড়ে মৃত্যু বরন করে।এই জঘন্যতম হত্যাকাণ্ডের দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে।ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।এদিনের অবস্হানে বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল উপস্থিত ছিলেন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top