News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আর জি করকান্ডে দেশজুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ, তেলিয়ামুড়ার ঔষধের দোকানে রোগী দেখেন চিকিৎসক
Image

আর জি করকান্ডে দেশজুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ, তেলিয়ামুড়ার ঔষধের দোকানে রোগী দেখেন চিকিৎসক

আগরতলা, ১৭ আগস্ট: আরজি কর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে যখন চিকিৎসকরা আন্দোলনে জড়িয়ে পড়েছেন ঠিক সেই সময়ে তেলিয়ামুড়ার একটি ঔষধের দোকানে জাঁকিয়ে রোগী দেখেন এক চিকিৎসক। ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় বইছে। 

প্রসঙ্গত, কলকাতার আর.জি কর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রী মৌমিতা দেবনাথকে গণধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশের চিকিৎসকরা যখন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ২৪ ঘন্টার কর্মবিরতিতে সামিল হয়েছে, ঠিক সেই জায়গায় তেলিয়ামুড়া’তে প্রাইভেট চেম্বারে এক চিকিৎসক চিকিৎসা করে নিজের পকেট ভর্তি করতে মরিয়া হয়ে উঠেছে। গুণধর ওই চিকিৎসকের নাম অনুজিত দেবনাথ। তবে কি ওই চিকিৎসক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা কর্মবিরতি সমর্থন করেন না?  তিনি ব্যাক্তিগতভাবে সমর্থন নাই করতে পারেন, কিন্তু মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিচার করলে চিকিৎসক মৌমিতা দেবনাথের উপর ঘটে যাওয়া এই নিন্দনীয় এবং ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে একদিন নিজের পকেট ভর্তি করা থেকে বিরত থাকতে পারতেন। 

কিন্তু তা না করে তিনি ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে রাজধানী আগরতলা থেকে নিজের বাইকে চেপে তেলিয়ামুড়ার জনপ্রিয় মেডিকেল হলে বসে নিজের প্রাইভেট চেম্বারে জাঁকিয়ে বসেছেন চিকিৎসার নামে ব্যাবসায়।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top