News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৭৮তম স্বাধীনতা দিবস যথাযত মর্যাদায় উদযাপন করল আগরতলা প্রেস ক্লাব

৭৮তম স্বাধীনতা দিবস যথাযত মর্যাদায় উদযাপন করল আগরতলা প্রেস ক্লাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ই আগস্ট : ৭৮তম স্বাধীনতা দিবস যথাযত মর্যাদায় উদযাপন করল আগরতলা প্রেস ক্লাব। সকালে ক্লাব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রবীণ সহ নবীন সদস্য সদস্যারা।এরপর গাওয়া হয় জাতীয় সংগীত। তাছাড়া ঐদিন সন্ধ্যায় স্বাধীনতা দিবস উপলক্ষে ক্লাবের সদস্য সদস্যদের নিয়ে আয়োজন করা হয় প্রীতি সম্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে রাজ্যের সনামধন্য প্রতিষ্ঠান সিস্টার স্পাইসেস এর কর্ণধার উত্তম পালকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক ও উত্তরীয় প্রদান করে সম্মাননা জ্ঞাপন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অঙ্কিতা রায়, স্নিগ্ধা রায়, সুশোভন ভট্টাচার্য ও সুমন বাউল।

যন্ত্রানুসঙ্গীতে ছিলেন পার্থসারথী ঘোষ,ধনঞ্জয় সরকার, পলাশ আচার্য ও তমাল দাস। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাহুল লোধ ও শেষাদ্রী দাসগুপ্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানটি জমিয়ে উপভোগ করেন আগরতলা প্রেস ক্লাবের প্রবীণ ও নবীন সদস্য সদস্যাদের পরিবার পরিজনরা।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top