কাবুল ও তাইপেই, ১৬ আগস্ট (হি.স.): ভূমিকম্প অনুভূত হল আফগানিস্তান এবং তাইওয়ানের উত্তর পূর্ব উপকূল ও তাইওয়ানে। শুক্রবার ভোর ৬.৩৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানের রাজধানী কাবুলে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। ভূপৃষ্ঠ থেকে ১৩০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল।অন্যদিকে, বৃহস্পতিবার গভীর রাতে প্রথমে তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৭। এরপর শুক্রবার ভোরে রাজধানী তাইপেতে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৬.৩। এর জেরে কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষতি হয়েছে বহু বাড়িতে।

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত তাইওয়ানেও
Releated Posts
উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির
নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…
ওমানে ‘এমটি সেলেস্টিয়াল’-এ অসুস্থতাজনিত কারণে ভারতীয় নাবিকের মৃত্যু, মরদেহ দ্রুত দেশে ফেরাতে তৎপর ভারতীয় দূতাবাস
মাসকাট, ১৪ জুন (আইএএনএস): ওমানের দুকম বন্দরে নোঙর করা ‘এমটি সেলেস্টিয়াল’ জাহাজে অসুস্থতাজনিত কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যু…
লন্ডনে ছুরিকাঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক, তদন্তে নেমেছে পুলিশ
লন্ডন, ১৪ জুন (আইএএনএস): ব্রিটেনের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলীয় সাউথলে ছুরিকাঘাতে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় খুনের…
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত ৬১, আহত ১,৪০০-র বেশি
ম্যানিলা, ১৪ জুন (আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্ডানাও দ্বীপের উপকূলে ৮ জুন আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের…


















